আমরা, যারা লিখতে বা পড়তে ভালোবাসি, এইখানে আমরা একত্রিত হই । নিজের মনের গোপন কোণে, স্মৃতিবিজড়িত লেখা, যা আমাদের নিজস্ব কলমে ধরা পড়ে কখনো কখনো । আমরা লজ্জা পাই সে কথা লিখতে জনসমক্ষে । অথবা হয়তো, আমরা নিজেদের লেখনী শক্তির কোনও ধারণাই রাখি না। আমরা কবি নই, আমরা লেখক নই...কিন্তু আমরাও পারি । আপনাদের সবরকম যে কোনও ভাষায় যে কোনও লেখাকে স্বাগত জানাই। যারা লিখতে ভয় পান, তাঁরা উৎসাহ দিন অন্যকে লিখতে...একদিন আপনিও পারবেন। আপনাদের প্রত্যেকের সহযোগিতা ও শুভকামনা আশা করি । আজ আর শুধু লেখা নয়। সঙ্গীত, আবৃত্তি, অঙ্কন, নৃত্য...যে কোন সংস্কৃতির আজ আমরা একনিষ্ঠ পৃষ্ঠপোষক ।
মাননীয় সমর কুমার
সরকারের উদ্দীপনায় "মনের কোণে নিজের কলম" ই-পত্রিকা (BLOG)-এর জন্ম বিগত
সেপ্টেম্বর, ২০১২ । তাঁর সযত্ন লালন পালনে বড় হতে হতে, বাংলা কবিতা থেকে আজ আমরা সম্পূর্ণ
এক সাংস্কৃতিক ই-পত্রিকা হিসাবে প্রস্ফুটিত হলাম । কচিকাঁচা থেকে যুবক...যুবক থেকে প্রজ্ঞ
! নানা রঙে, নানা বর্ণে, নানা স্বাদে, নানা ভাষায় বা নানা গন্ধে আপনাদের মন ভরাতে,
আমাদের যাত্রা হল শুরু, নতুন উদ্যমে ।
আপনাদের শুভাশীষ
ও সুচিন্তিত মতামত আমাদের আরও উদ্বুদ্ধ করবে । আজ খুব আনন্দের দিন, কারণ, আজ একটি জন্মদিন
!
শুধু আপনাদের
জন্যে সাজানো, আমাদের সাধের বাগান ঘুরে দেখার আমন্ত্রণ জানালাম ।
