আবৃত্তি
কবিতা পাঠের এক
শৈল্পিক দিক আছে । কবির চিন্তাকে আত্মস্থ করে, তার বিষয়বস্তুকে নিজের স্বর ও শৈলীর
দ্বারা পাঠ করাই বোধ হয় “আবৃত্তি” । স্বরের খেলা, বাচনভঙ্গি ও তার সুন্দর
প্রকাশ----মানুষের কাছে কবি ও তার সৃষ্টিকে পৌঁছে দেয় ।
কবিতা পড়ার সময়ও আনমনে
আমরা নিজেরাই অনেক সময় এটির প্রতিফলন ঘটিয়ে থাকি প্রতিবারে---আনমনে । নিজেকে
হারিয়ে ফেলি কিছুক্ষণ, বসিয়ে দিই ঐ কবির কুর্সিতে । তখন যেন আমরাই কবি । আমাদেরই
রচনা । আত্মার এমন এক অদ্ভুত মেলবন্ধন----বড় অবাক লাগে ।
কিছু শিল্পী, যারা
আমাদের পরিবারের সদস্য / সদস্যা তাঁদের এমনই কিছু নিদর্শন, আপনাদের কাছে তুলে ধরতে
চেয়েছি আমরা ।
বাজী রাখছি ভালো
লাগবেই । কিছুক্ষণের জন্য আপনার সব ব্যাস্ততাকে এক লহমায় থামিয়ে দেবে তাঁদের
কলাকুশলী । জানার খুব ইচ্ছা থাকলো----আপনার সুচিন্তিত মতামত । পরিচয় পেতে ক্লিক করুন নিচের ওয়েব লিঙ্ক-টি তে

ভালো লাগা জানালাম।
ReplyDelete