পাঁচফোঁড়ন


গান ও নৃত্য

এই একটা বিষয়ে আমরা আপনার সাথে সঙ্গে একমত । গান সে তো সবাই জানে । তবু মনে পড়ে সেই গানটা : হৃদয়ের গান সে তো গায় গো সবাই......কজন আর তোমার মতো গাইতে জানে !!?

কে গান গায় না বলুন তো ? নিজের অবচেতন মন যখন একটু ফুরফুরে হাওয়া পেয়ে হালকা দুলে ওঠে । তখন আপনি গাইতে থাকেন । আবার অতি দুঃখে মুহ্যমান যখন, সেই সময়ের জন্য কিছু গান আপনাকে ভাসিয়ে নিয়ে যায় । দিগন্তের ওপার থেকে বাউল সুর ও তার একতারা মাতাল করে তোলে আজও প্রাণ । মনে হয়, ছুটে যাই---থাকি ওদের সাথে কিছুক্ষণ, সব কিছু ভুলে ।
তার সাথে ছন্দে ছন্দে তালে তালে, মিষ্টি শিশু যখন নাচতে থাকে...... ঠিক যেন, ময়ূরের মতো সুন্দর ! প্রাণ ভরে যায়, ঐ কচিকাঁচাদের দেখে ।

কয়েকটি নমুনা, আমাদের পরিবারের সদস্যদের আপনাদের কাছে তুলে ধরলাম । নাড়া দেবেই আপনার মন—এই দৃঢ় বিশ্বাস নিয়ে । আপনিও গান না, ওদের সাথেই গুনগুন করে ? ......যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বন.....------

জানাবেন, কেমন লাগলো !!? 

1 comment: