কলম আর মন কোথাও যেন আঙ্গাঙ্গিক ভাবে জড়িত...বেঁধে রাখে লতায় পাতায় । কলম মাঝে মাঝে বেঁকে বসলেও মনের উচ্ছ্বাস, দ্বিধা, দ্বন্দ্ব,ব্যথা বা চেতনা...কালির দাগ ছাড়তে নারাজ । তাই আজ আমাদের সংসার “মনের কোণে নিজের কলম” বাড়তে বাড়তে এতটাই শ্রীবৃদ্ধি করেছে যে সবার মনের চাবি আর তালা আমরা সবাই মিলে এক গোছায় বেঁধে রাখতে সক্ষম হয়েছি ।
বাঙালি মনের চাবিকাঠি নিজেদের হাতের নাগালে
পেতে চেয়েছি বহুবার...প্রচেষ্টায় সফল হয়েছি আবার অনেক সময় উত্থান পতনের মাঝে অনেক ভাললাগার
মানুষকে হারাতেও হয়েছে...কিন্তু, মনের কোণে নিজের কলম থেমে থাকেনি...গর্জে উঠেছে নতুন
রূপে বারে বারে সবার চেতনার অন্তরালে । নানা ভাবে ভাবনা চিন্তার তুলির টান দিতে চেয়েছি,
সবার মনের কোণে উঁকি মেরে । কথামালা দিয়ে সাজিয়ে তুলতে চেয়েছি আমাদের সবার মনের কোণ...কিছুটা রঙ্গিন কিছুটা মলিন কিছু অক্ষর এলোমেলো...সবাই মিলে অক্ষরগুলো সাজিয়ে গুছিয়ে
আমাদের সংসার গুছিয়ে নিয়েছি ভীষণ মিষ্টি ভাবে ।
ছোট বেলায় যখন মেলায় যেতাম তখন মেলার ভিড়,
হইহুল্লোড় মনের কোণায় দাগ যে সেই কেটে রেখে গিয়েছিল সেটা বুঝতে পারলাম যখন এই ই-পত্রিকার
উদ্যোগ নিলাম...এটা আমাদের রোজকার মেলা...“হাট নয় কোনো গ্রাম বাংলার” যেটা প্রতি সপ্তাহে
একবার বসে । নানা স্বাদের রসনার তৃপ্তি হয় এখানে ...ক্রমশ আমাদের ভাণ্ডার বেড়েই চলেছে
ঠিক যেন “অন্নপূর্ণার ভাণ্ডার”...রোজকার নামচা আমরা একে অপরের সাথে বলাবলি করি...হাতাহাতি
সেই অর্থে হয়না, কিন্তু মৌখিক বাকবিতণ্ডা কম হয়না –ভীষণ মনের পরিতৃপ্তি ঘটে আমাদের
এই সংসারে ।
ব্লগ প্রকাশনা যার হাত ধরে, সেই পরমশ্রদ্ধ
সমর কুমার সরকার মহাশয়ের নাম কিছুতেই বাদ দেওয়া যায় না । ব্লগ “মনের কোণে নিজের কলম”
তাঁর মানসপুত্র । অতি যত্নে, পরম স্নেহে গড়ে তুলেছেন তিনি একটু একটু করে । বিশ্বায়ন
ঘটিয়েছেন, ব্যস্ত সংসারের হেঁশেল থেকে বার করে আনা কিছু লেখার ।
স্বপ্ন দেখেছি আমরা একসাথে । অনেক প্রতিভা
হয়তো খাতার পাতায় বন্দী থাকে...পরে বিক্রি হয়ে যায় পুরানো কাগজের সস্তা দামে । সেই
প্রতিভাকেই খুঁচিয়ে বার করে আনায় সচেষ্ট আমরা সর্বদা । রীতা ঘোষের উন্মাদনা ও একাগ্রতা
গতি এনেছে প্রতিটি সদস্যের মনে । সত্যি কথা বলতে কি, এই পরিবার যখন খাদের কিনারায় দাঁড়িয়ে,
সেদিন ত্রাতার ভুমিকায় অবতীর্ণ এই রীতা ঘোষ । রীনা রায়, শ্রীলেখা মুখার্জী, ধীমান পাল,
মধুমিতা দাস সবাই তাঁদের নিজস্ব দায়িত্বে সমান সক্ষম ও সহযোগী । প্রশাসক হিসাবে সমান
ভাবে সবাই দিতে না পারলেও, আমরা চেষ্টা করে চলেছি একে অপরের পরিপূরক হয়ে উঠতে । অতি
প্রতিকূলতায় থেকেও পর্ণা ব্যানার্জী, মঞ্জুরি নিয়োগী, আমাদের সাথে সব সময় থেকে গেছেন
। জন্মলগ্নের শুরু থেকেই যিনি আমাদের সাথে আজও...সেই রুপশ্রী ভট্টাচার্য আমাদের সাথে
সব সময় থেকেছেন...আছেন । এঁদের সকলের সক্রিয়তা ছাড়া, আজ আমরা এখানে পৌঁছতাম না ।
আমাদের সবার প্রচেষ্টায় প্রতিটি ধাপে ধাপে
আমরা অল্প অল্প করে এগিয়ে চলেছি...সবার সমর্থন নিয়ে নানা দিক গুলোর উপর আমরা আরও চিন্তা
ভাবনা করছি যাতে আমাদের সংসারে আরও সদস্য সংযোজন করতে পারি... বয়েসের নানা স্তর থেকে
সবাই এসে এই মেলায় জিলেপি,পাঁপড়, ফুচকা, টক ঝাল মিষ্টি লেবেঞ্জুস খেয়ে ও খাইয়ে সবার
সাথে মনের ইচ্ছে খাতা খুলে ধরুক...এটাই আমাদের ইচ্ছে ।

Dhonnyobad Debasish
ReplyDeletedada thanx re
Deleteধন্যবাদ মধুমিতা ও পর্ণা !! :-)
Deleteonek onek dhannyobad debasish....
ReplyDeleteধন্যবাদ শ্রীলেখা !! :-)
Deletesobbar jonne onek shuveccha roilo ...
ReplyDeleteধন্যবাদ সুদিপ্তা :-)
Deleteঅনেক ধন্যবাদ দেবাশিস
ReplyDeleteঅশেষ ধন্যবাদ স্বাতী :-)
DeleteOnek Onek subhechha....blog'er notun rup bhishon bhabe grohonjogyo o chomokprodo ! Very best wishes... (y)
ReplyDeleteঅশেষ ধন্যবাদ মনামি :-)
Deleteধন্যবাদ.....দেবাশিস......
ReplyDeleteঅশেষ ধন্যবাদ তাপসী :-)পরিবারের সকলের তরফ থেকে ।
Deleteএই সুন্দর প্রচেষ্টা আমাদের সামনে তুলে ধরার জন্য আমি ভূয়সী প্রশংসা করি শ্রী দেবাশীষ চ্যাটার্জী মহাশয়কে, তত্সহ সমগ্র সদস্যবৃন্দদের, যাঁদের একান্ত ও অক্লান্ত প্রচেষ্টায় এই কাজ সুসম্পন্ন হয়েছে। এই একান্নবর্তী পরিবারটিকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালবাসা জানাই। আগামী দিনে এই পরিবারের পথ সুদূর প্রসারী হোক এই কামনাই করি।
ReplyDeleteঅশেষ ধন্যবাদ সঞ্জয় :-)পরিবারের সকলের তরফ থেকে ।
Deleteবাংলা সংস্কৃতি কে বাঁচিয়ে রাখার এই সীমাহীন প্রচেষ্টা কে সাধুবাদ জানাই.. দীর্ঘজীবী হউক সকলের মিলিত সহযোগিতায় ।
ReplyDeleteঅশেষ ধন্যবাদ নির্মল বাবু :-)পরিবারের সকলের তরফ থেকে । সঙ্গে থাকুন !!
Deleteধন্য হোক মন,ধন্য হোক প্রাণ,
ReplyDeleteধন্য হোক জীবনের সুপ্ত জয়গান।
চাই শুধু আলো,সকলের ভালো,
দূর হোক যত অমানিশা কালো।
প্রাণে প্রাণ যুক্ত হোক মুক্ত আঙ্গিনাতে,
বিশ্ব এসে ধরা দিক তোমাদের সাথে।।
---সমর কুমার সরকার / শিলিগুড়ি
তোমার দিশা নব রূপে,
Deleteছড়িয়ে পড়ুক দিকে দিকে...
নতুন করে গড়ব মোরা,
হবো নাকো দিশাহারা ।
প্রেমের পরশ দোলায় হিয়া,
ঘরে ঘরে জ্বালাই দীয়া !!
মাননীয় সমর কুমার সরকারের প্রতি পরম শ্রদ্ধা জানাই....
ধন্যবাদ দেবাশীষ । :)
ReplyDeleteতোমার সমর্থন আমাদের এগিয়ে নিয়ে চলেছে... রীতা ঘোষ !
Deleteঅসাধারন সম্পাদকীয়
ReplyDeleteভালোলাগা ও ভালোবাসা, সাথে থাকার অঙ্গীকার ঋতুপর্ণা !!
DeleteBangla vassa shombriddir ro ek dap egiye chollo.......tnx Debasish..
ReplyDeleteশুভেচ্ছা রইলো ......।
ReplyDeletesokoler oklanto porisromer folsorup ei upohar aamader hate . onoboddo...................bisal praoti. sobaike dhonnobad .
ReplyDeletevison sundor hoyeche,....aami ila.
ReplyDeleteআপনাদের সকলের সমর্থন আমাদের উৎসাহিত করুক আরও নতুন কিছু দেওয়ার জন্যে । ভালো থাকুন, সাথে থাকুন সবাই ।
ReplyDeleteতোমাদের গোছানো সংসারের সদস্যা হতে পেরে ধন্য আমি...আমি অভিভূত ... সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা জানাই ...
ReplyDeleteaaj prothom elam.. kichhu kichhu lekha porlam.. khub bhalo lagchhe..
ReplyDelete